ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশে ফিরলেন মুশফিক-মাহমুদউল্লাহরা

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৯:৫৪, ১২ আগস্ট ২০২২
দেশে ফিরলেন মুশফিক-মাহমুদউল্লাহরা
ছবি: সংগৃহীত

দুঃস্বপ্নের এক জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। 

শুক্রবার বিকেল ৫টার কিছু পর ঢাকায় পৌঁছায় বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে আসেননি তামিম ইকবাল আর নাঈম শেখ। 

Advertisement

ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক জিম্বাবুয়ে থেকে রওয়ানা করে এখন দুবাইয়ে অবস্থান করছেন। টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে উড়ে গেছেন উইন্ডিজ ।

জিম্বাবুয়ে সফরে গিয়ে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগাররা। কুড়ি ওভারের ফরম্যাট ১-২ ব্যবধানে হারের পর একই ব্যবধানে হেরেছে ওয়ানডে সিরিজ।

জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি-২০তে হার দিয়ে শুরু হয়েছিল সফর। দ্বিতীয় টি-২০ জিতে সিরিজে সমতা আনলেও তৃতীয় ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো টি-২০ সিরিজ হারের স্বাদ পায়।

টি-২০ সিরিজের মতো টানা দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ হারতে হয় টাইগারদের। শেষ ম্যাচে জিতে কোনোমতে ধবলধোলাই এড়ায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!