ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমার-এমবাপের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১১:০৯, ১৬ আগস্ট ২০২২
নেইমার-এমবাপের হাতাহাতি
ছবি: সংগৃহীত

দিনকে দিন যেন অশান্ত হয়ে উঠছে পিএসজি শিবির। এর কারণ অবশ্য লিগ ওয়ানে পিএসজি-মপেঁই খেলার মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের রেষারেষি।

লিগ ওয়ানে শনিবার নেইমারের জোড়া গোলে মপেঁইকে ৫-২ এ উড়িয়ে দিয়েছে পিএসজি। দারুণ এই জয় ছাপিয়ে কিন্তু আলোচনায় কিলিয়ান ও নেইমারের সম্পর্ক।

Advertisement

গণমাধ্যমের খবর, ম্যাচ শেষে ড্রেসিংরুমে দুজন বাগবিতণ্ডার পর নেইমার আর কিলিয়ান এমবাপের মধ্যে নাকি এক দফা হাতাহাতিও হয়ে গেছে। তখন তাদের সতীর্থরা এগিয়ে এসে আলাদা করেন । 

‘স্পোর্টস বাইবেল’-এর প্রতিবেদন, শনিবার রাতে মপলিয়েরের বিপক্ষে পিএসজি বড় জয় পেলেও পেনাল্টিকে কেন্দ্র করে ড্রেসিংরুমে গিয়ে ‘মারামারি’ বাঁধিয়েছেন নেইমার-এমবাপে। 

মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করেন নেইমার। কিন্তু ঝামেলাটা বাঁধে পেনাল্টি নেওয়া নিয়ে। দুই দল যখন ০-০ সমতায়, তখন একটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। এমবাপে সেই পেনাল্টি নেন এবং মিস করেন।

দ্বিতীয়ার্ধে পিএসজি আরেকটি পেনাল্টি পাওয়ায় এমবাপে কিক নিতে চাইলে সেটা নিতে দেননি নেইমার। নিজেই জোর করে পেনাল্টি নেন এবং গোল করেন।

স্বভাবতই এমবাপে এই ঘটনায় খুশি হতে পারেননি। ম্যাচে তাকে অনেক সময়ই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বল সামনে না আসলে দৌড়াচ্ছিলেন না ফরাসি এই তারকা।

এরপর ড্রেসিংরুমে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি লেগে যায় নেইমার-এমবাপের। প্রতিবেদন অনুযায়ী, দুজন চিৎকার করে একে অপরকে গালাগাল করছিলেন এবং মাথায় মাথায় ঠুকোঠুকি লেগে যান। সতীর্থরা এসে তাদের আলাদা করেন। ড্রেসিংরুমের সেই লড়াই এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এমবাপেকে কি ভবিষ্যতে পেনাল্টি দেওয়া উচিত হবে কিনা, এমন দুটি পোস্টে লাইক দেন নেইমার। কোচ ক্রিস্টোফার গাল্টিয়েরও সে কথা স্বীকার করেছেন। 

নেইমার-এমবাপ্পের রেষারেষি যেন গিয়ে পড়লো মেসির উপর। পিএসজি-মপেঁই ম্যাচের একটি ফুটেজে লিওনেল মেসিকে ধাক্কা দিতে দেখা গেছে এমবাপ্পেকে। সতীর্থের এমন কাণ্ডে বেশ অবাকই হলেন মেসি। অসন্তুষ্টির ছাপ ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের চোখেমুখে।

এ সমস্যার আসু সমাধান না হলে দিনকে দিন অশান্ত হয়ে উঠবে পিএসজি শিবির। আর তাতে কক্ষতিকর প্রভাবটা পড়বে গিয়ে খেলার মাঠে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!