ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়নরা উদ্ধতই হয়: জেমি

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৫:৩৭, ২২ আগস্ট ২০২২
চ্যাম্পিয়নরা উদ্ধতই হয়: জেমি
ছবি: সংগৃহীত

টি-২০ ফরম্যাটে জাতীয় দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ দিয়েই নিজের অধিনায়কত্বের আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। 

সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বেশ কড়া মনোভাব নিয়ে ছিলেন সাকিব। উদ্ধতভাবেই সাংবাদিকদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। তার এমন অবস্থায় কোচ জেমিসিডন্স বলেন চ্যাম্পিয়নরা উদ্ধতই হয়।

Advertisement

আজকের প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন সাকিব অন্যদের সম্মান দেয় না, একটু উদ্ধত ; কোচ হিসেবে এসব অভিযোগ কীভাবে দেখেন আপনি? 

জেমি উত্তরে বলেন, সত্যিটা হলো, আপনি সহজে সাকিব কে বোকা বানাতে পারবেন না, এটাই এসব অভিযোগের কারণ। ও হলো একজন জাত নেতা, ও নিজের দেশকে সেরা বানাতে চায়।

জেমি আরো বলেন, এখন যারা এই কাজে ওকে সহায়তা করবে না, ও তাদের শ্রদ্ধা করবে না ; সহজ হিসাব। ওর আত্মবিশ্বাস আছে, ও নিজেরটা নিজে করে নিতে পারে। এজন্য ওর এইসব আচরণকে উদ্ধত্য মনে হতে পারে। তবে মনে রাখবেন, চ্যাম্পিয়নরা উদ্ধতই হয়।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!