ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমরা বোকার রাজ্যে বাস করছি: সাকিব

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২১:৩৫, ২০ আগস্ট ২০২২
আমরা বোকার রাজ্যে বাস করছি: সাকিব
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। আর মাত্র সপ্তাহ খানেক সময় বাকি। 

এ উপলক্ষে শনিবার এশিয়া কাপ-২০২২ এর ট্রফিও উন্মোচন করা হয়েছে। তবে এ ফরম্যাটে আজও হারের বৃত্ত থেকে বের হতে পারে নি বাংলাদেশ। তাই সাকিবেই ভরসা করছে বিসিবি। সাকিব কি পারবেন দলকে এই বৃত্ত থেকে বের করে আনতে। সংবাদমাধ্যমে তিনি বলেন আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।

Advertisement

টি-২০র নেতৃত্ব পাওয়ার পর আজ শনিবার রাজধানীর বারিবাধায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমে সাকিব আল হাসান এ কথা বলেন।

সাকিব বলেন, ‘আমারা যদি মনে করি, একদিন-দুইদিনে কিছু বদলে দিতে পারব অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা আপনি করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি।’

তবে সফলতা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাকিব। 

সাকিব বলেন, ‘এই টি-২০ এশিয়া কাপে কতটুকু (সাফল্য) আসবে বলা মুশকিল, স্বল্প সময়। আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে; কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে।’

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের অবস্থান কোথায়, সেটিও তুলে ধরেন সাকিব। এই অলরাউন্ডার বলেন, ‘যেখানে ২০০৬ সালে বোধহয় প্রথম খেলেছি। এরপর থেকে এ ফরম্যাটে খুব একটা ভালো কিছু নেই, শুধু একবার এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাদ দিয়ে। অনেক পিছিয়ে আছি। নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়, পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো স্টেপ বাই স্টেপ হাঁটা শুরু করতে পারব। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!