ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সনের ইতিহাস গড়া হ্যাটট্রিকে টটেনহ্যামের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২২
সনের ইতিহাস গড়া হ্যাটট্রিকে টটেনহ্যামের বড় জয়
সন হিয়ুং মিন

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন টটেনহ্যাম হটস্পারের তারকা ফুটবলার হিউং মিন সন। কিন্তু চলতি আসরে গোলের দেখা পাচ্ছিলেন না এই দক্ষিণ কোরিয়ান। প্রথম ছয় ম্যাচে গোলশূন্য থাকার সপ্তম ম্যাচে তাকে বেঞ্চে পাঠিয়ে দেন দলের কোচ আন্তোনিও কন্তে।

সেই বেঞ্চ থেকে মাঠে নেমেই ইতিহাস গড়ে হ্যাটট্রিক করেছেন সন। তার এমন কীর্তিতে শনিবার রাতে ঘরের মাঠে লিস্টার সিটির বিপক্ষে ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছে টটেনহ্যাম হটস্পার। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে টটেনহ্যামের পক্ষে বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন সন।

গোলখরায় ভুগতে থাকা সনকে ছাড়াই খেলতে নেমেছিল স্পার্সরা। ম্যাচের ৫৯ মিনিটের সময় রিচার্লিসনকে উঠিয়ে সনকে মাঠে নামানো হয়। ততক্ষণে হ্যারি কেইন, এরিক ডায়ার ও রদ্রিগো বেনটাঙ্কুরের গোলে ৩-২ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। তবু ছিল না জয়ের নিশ্চয়তা।

Advertisement

সন মাঠে নামতেই বদলে যায় দৃশ্যপট। মাঠে নামার পর প্রথম গোলের জন্য ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাকে। এরপর পরের ১২ মিনিটে করেছেন আরও দুই গোল। আগের ছয় ম্যাচে গোলের দেখা না পাওয়া এ কোরিয়ান তারকা লিস্টারের জালে এক ম্যাচেই করলেন তিন গোল।

এরই সঙ্গে টটেনহ্যামের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে না থেকেও বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড গড়েন সন। তার এ হ্যাটট্রিকের ম্যাচ জিতে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনালকে তিন নম্বরে পাঠিয়ে দুইয়ে উঠে গেছে টটেনহ্যাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!