[ খেলা ]
বাংলাদেশের বোলিং তোপে কাঁপছে শ্রীলংকা
ছবি: সংগৃহীত
নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের বোলিং তোপে রীতিমতো কাঁপছে লংকানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৬ ওভারে চার উইকেটে ৬৮ রান।
সিলেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ম্যাচে একাদশে ফিরেছেন জাহানারা আলম। নিজের প্রথম ওভারেই অবিশ্বাস্য এক ইনসুইঙ্গারে চামারি আতাপাত্তুকে বোল্ড করেন তিনি।
শুরুর ধাক্কা সামলে ২৫ রানের জুটি গড়েন হার্সিথা সামারাবিক্রমা ও আনুশকা সঞ্জীবনী। পরপর দুই বলে এই দুজনকে ফেরান যথাক্রমে সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ। হার্সিথা ১৮ ও সঞ্জীবনী ৮ রান করেন।
চতুর্থ উইকেটে ২৯ রান যোগ করেন হাসিনি পেরেরা ও নীলাক্ষ্মি ডি সিলভা। হাসিনিকে ফিরিয়ে এবার আঘাত হানেন ফাহিমা খাতুন। নিয়মিত উইকেট হারানোর পাশাপাশি রান বের করতে না পারায় দলীয় শতক করা নিয়েই শঙ্কায় আছে লংকানরা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!