ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশের লক্ষ্য ৪১ রান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ১০ অক্টোবর ২০২২
বাংলাদেশের লক্ষ্য ৪১ রান
ফাইল ছবি

নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে। যেখানে জয়ের জন্য তুলনামূলক সহজ লক্ষ্য পেয়েছে টাইগ্রেসরা।

লংকানদের হারাতে ৭ ওভারে ৪১ রান করতে হবে বাংলাদেশকে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৮.১ ওভারে পাঁচ উইকেটে ৮৩ রান।

সিলেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ম্যাচে একাদশে ফিরেছেন জাহানারা আলম। নিজের প্রথম ওভারেই অবিশ্বাস্য এক ইনসুইঙ্গারে চামারি আতাপাত্তুকে বোল্ড করেন তিনি।

শুরুর ধাক্কা সামলে ২৫ রানের জুটি গড়েন হার্সিথা সামারাবিক্রমা ও আনুশকা সঞ্জীবনী। পরপর দুই বলে এই দুজনকে ফেরান যথাক্রমে সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ। হার্সিথা ১৮ ও সঞ্জীবনী ৮ রান করেন।

চতুর্থ উইকেটে ২৯ রান যোগ করেন হাসিনি পেরেরা ও নীলাক্ষ্মি ডি সিলভা। হাসিনিকে ফিরিয়ে এবার আঘাত হানেন ফাহিমা খাতুন। কাভিশা দিলহারিকে ১১ রানে আউট করেন রুমানা। পঞ্চম উইকেট পতনের একটু পরই বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ থাকে।

সেই বিরতির পর আর ব্যাট করার সুযোগ পায়নি শ্রীলংকা। একপ্রান্ত আগলে রাখা নীলাক্ষ্মি ২৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে রুমানা দুটি এবং জাহানারা, মেঘলা ও ফাহিমা একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!