ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৮, ১৭ নভেম্বর ২০২২
সাকিবের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম
হকি টুর্নামেন্টের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন একমি চট্টগ্রামের খেলোয়াড়দের উচ্ছ্বাস- ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একমি চট্টগ্রাম। সাকিব আল হাসানের মোনার্ক পদ্মাকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে দলটি।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে মোনার্ক পদ্মাকে হারায় একমি চট্টগ্রাম।

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসুর গোলে এগিয়ে যায় মোনার্ক পদ্মা। ৪৩ মিনিটে ফিল্ড গোল করে একমি চট্টগ্রামকে ম্যাচে সমতায় ফেরান আরশাদ হোসেন। পরের মিনিটেই গোল করে মোনার্ক পদ্মাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ভারতীয় খেলোয়াড় সাইফ খান। ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আরশাদ হোসেন। 

Advertisement

নির্ধারিত ৬০ মিনিটে ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। পদ্মার হয়ে নাইমুদ্দিন ও কৃষ্ণ গোল মিস করলে ৪-৩ গোলে শুটআউট জিতে চ্যাম্পিয়ন হয় একমি চট্টগ্রাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!