ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যামেরুনের বিপক্ষে নির্ভার ব্রাজিল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৪, ২ ডিসেম্বর ২০২২
ক্যামেরুনের বিপক্ষে নির্ভার ব্রাজিল
ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে নির্ভার ব্রাজিল- ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা দুই জয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট কেটে রেখেছে তিতের দল। নিজেদের শেষ ম্যাচ ব্রাজিলের কাছে স্রেফ আনুষ্ঠানিকতা। নেই কোনো চাপ, ক্যামেরুনের বিপক্ষে তাই নির্ভার হয়েই খেলতে নামবে সেলেসাওরা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচেও খেলতে পারবেন না দলের সেরা তারকা নেইমার জুনিয়র ও দানিলো। তবে দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হওয়ায় নির্ভার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে ব্রাজিলের সামনে সুযোগ থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টারে পা রাখার। এক পয়েন্ট পেলেই গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হবে সেলেসাওদের। অবশ্য গ্রুপের অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সুইসরা পয়েন্ট হারালে এমনিতেও গ্রুপ সেরা হবে ব্রাজিল।

Advertisement

এই ম্যাচে কয়েকটি পরিবর্তন আনতে পারেন কোচ তিতে। আজ খেলতে পারেন দলের সবচেয়ে বর্ষীয়ান খেলোয়াড় দানি আলভেজ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!