[ খেলা ]
ব্রাজিল একাদশে বিশাল পরিবর্তন, অধিনায়ক দানি আলভেজ
দানি আজভেজ- ফাইল ফটো
কাতার বিশ্বকাপে আজ রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের একাদশে আসছে পরিবর্তন। সবচেয়ে বড় চমক হচ্ছে, এই ম্যাচে অধিনায়কত্ব করবেন দলের সবচেয়ে বর্ষীয়ান সদস্য দানি আলভেজ। হতে পারে তার বিদায়ী ম্যাচও।
আগের ম্যাচগুলোয় ম্যাচের আগে ব্রাজিলের একাদশ না জানা গেলেও ক্যামেরুনের বিপক্ষে রীতিমতো ঘোষণা দিয়ে একাদশে পরিবর্তন আনা হচ্ছে। সাইড বেঞ্চের একাধিক ফুটবলারকে বাজিয়ে দেখবেন তিতে। আর অধিনায়কের আর্মব্যান্ড উঠছে অভিজ্ঞ দানি আলভেজের হাতে।
ব্রাজিলের পরিবর্তনের শুরুটা হবে গোলপোস্টের নিচ থেকেই। এলিসনের বদলে আজ দেখা যাবে এন্ডারসনকে। ডিফেন্সে আলভেজ ও মিডফিল্ডের দায়িত্বে থাকবেন ফ্যাবিনো। আক্রমণে অ্যান্থনি আর গ্যাব্রিয়েল মার্সিয়াল। এই দল নিয়েই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ব্রাজিল।
.png)
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বশেষ ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল। যার মধ্যে ১৪টি জয় আর তিনটি ড্র। গ্রুপ ম্যাচের মধ্যে সর্বশেষ হেরেছিল সেই ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে। এই ম্যাচ জিতলেই টানা ৭ আসরে গ্রুপপর্বে কোনো ম্যাচ না হারার কীর্তি গড়বে ব্রাজিল।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!