অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালে চ্যানেল সেভেনের ধারাভাষ্য করার সময় তিনি অসুস্থ হন।
অস্ট্রেলিয়াবার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
.png)
ফক্স স্পোর্টস ও দ্য ডেইলি টেলিগ্রাফের বরাতে প্রতিবেদনে বলা হয়, পার্ট স্টেডিয়ামে খেলার সময় ধারাভাষ্যকার হিসেবে ধারাভাষ্য করছিলেন রিকি। তখনই তিনি অসুস্থ বোধ করেন।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে অনুযায়ী, তিনদিনের টেস্টের প্রথম দিনে দুপুরের খাবারের সময় অসুস্থ হন রিকি পন্টিং। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার হৃদযন্ত্র পরীক্ষা করা হচ্ছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, রিকি অসুস্থ। তিনি আজকে আর ধারাভাষ্য দেবেন না।
বেশ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছেন এক সময়ের মাঠ কাঁপানো তারকা ক্রিকেটার রিকি পন্টিং। এ বছরই অস্ট্রেলিয়ার বড় দুই কিংবদন্তি মারা গেছেন। এর মধ্যে রয়েছে রড মার্শ ও শেন ওয়ার্ন। এছাড়া ২০২০ সালের সেপ্টেম্বরে ডেন জোনস নামের অস্ট্রেলিয়ান আরেক ব্যাটার হঠাৎ হৃদরোগে মারা যান।
রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ১৬৮টি টেস্ট খেলে ১৩ হাজার ৩৭৮ রান করেন। তার গড় রান ৫১.৮৫। এরমধ্যে তার ৪১ সেঞ্চুরি ও ৬২ হাফ সেঞ্চুরি রয়েছে।
৩৭৫ ওডিআই ম্যাচে তিনি রান করেন ১৩ হাজার ৭০৪। তার গড় রান ৪২। ওডিআইতে ৩০টি সেঞ্চুরি ও ৮২টি হাফ সেঞ্চুরি করেছেন কিংবদন্তি এ ক্রিকেটার।