ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজারের (কোয়াব)-এর আয়োজনে আজ মঙ্গলবার মৌলভীবাজার জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে জেলার আট দল অংশগ্রহণ করে। সমাপনী খেলায় কোয়াব সদরের মুখোমুখি হয় সিপিএএম। ৫০ ওভারের খেলায় কোয়াব সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিপিএএম।
.png)
ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
টুর্নামেন্টের আহবায়ক মাহবুব ইজদানী ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৌদ আল সুফিয়ান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দীন আহমদ, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করে হৃদয়ে আজিজুর রহমান গ্লোবাল ফোরাম।
উক্ত খেলায় সেরা ব্যাটসম্যান সালমান আহমদ, সেরা বোলার কামরুল হাসান ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সাবেক জাতীয় দলের ক্রিকেটার আবুল হাসান রাজু।