ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

ব্যর্থতার দায় নিয়ে স্পেন কোচ এনরিকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ৮ ডিসেম্বর ২০২২
ব্যর্থতার দায় নিয়ে স্পেন কোচ এনরিকের পদত্যাগ
লুইস এনরিকে

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ৭ গোলের ঝলক দেখিয়েছিল স্পেন। তবে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেনি দলটি। এমন ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোচ লুই এনরিকে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

এবারের বিশ্বকাপ শুরুর আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন স্পেন কোচ লুই এনরিকে। ২৬ সদস্যের বিশ্বকাপ দলে রাখেননি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসকে। তাই মাঠের লড়াইয়ে নামার আগে সমালোচনাটা কম সহ্য করতে হয়নি স্প্যানিশ কোচকে।

অবশ্য জবাবটা বিশ্ব আসরের মাঠেই দিয়েছিলেন সাবেক বার্সেলোনা কোচ। প্রথম ম্যাচেই কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তার তরুণ দলটা। তবে উড়ন্ত এ শুরুর পরই কেমন যেন হারিয়ে যায় স্প্যানিশরা। 

Advertisement

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর যখন ফেভারিটদের কাতারে রাখা হচ্ছিল তরুণ এ দলটাকে, তখনই আচমকা নিষ্প্রাণ রূপ নিতে শুরু স্প্যানিশদের খেলা। ফলশ্রুতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে হারে তারা।

দুর্বল মনোবল নিয়ে নকআউটে এসেও সুবিধা করতে পারেনি স্প্যানিশরা। শেষ ষোলতে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইয়াসিন বুনুর দেয়াল ভেদ করে টাইব্রেকারে একটি বলও জালে জড়াতে পারেনি বিশ্বকাপের আগেই ১০০০ পেনাল্টি অনুশীলন করে আসা লুই এনরিকের শিষ্যরা।

বিশ্বকাপ শেষে দলের ব্যর্থতার দায় পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন লুই এনরিকে। এবার সেই দায় নিয়েই সরে দাঁড়ালেন ৫২ বছর বয়সী এ কোচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!