ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাতার বিশ্বকাপ: এ পর্যন্ত ৩ সাংবাদিকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫০, ১৪ ডিসেম্বর ২০২২
কাতার বিশ্বকাপ: এ পর্যন্ত ৩ সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক রজার পিয়ার্স

কাতার বিশ্বকাপের খবর সংগ্রহ করতে এসে আরো এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের বিশ্বকাপে তিন সাংবাদিকের মৃত্যু হল। সর্বশেষ মারা যাওয়া সাংবাদিকের নাম রজার পিয়ার্স। তিনি আইটিভি স্পোর্টসে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করতেন।

আর্জেন্টিনা নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের ম্যাচের দিন স্টেডিয়ামেই মারা গিয়েছিলেন মার্কিন সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল। এরপর মারা যান কাতারের ফটো সাংবাদিক খালিদ আল মিসলাম।

যদিও আইটিভি জানিয়েছে যুক্তরাষ্ট্র-ওয়েলস ম্যাচের সময় ২১ নভেম্বর মারা গেছেন রজার। যদিও সোমবার (১২ ডিসেম্বর) সেই মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসলো।

Advertisement

এ পর্যন্ত আটটি বিশ্বকাপে সংবাদ সংগ্রহের কাজ করেছেন রজার পিয়ার্স। সোমবারই মার্কিন মৃত সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মরদেহ দেশে পাঠিয়ে দিয়েছে কাতার। 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!