ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাতার বিশ্বকাপে আরো এক সাংবাদিকের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১৩ ডিসেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে আরো এক সাংবাদিকের আকস্মিক মৃত্যু
খালিদ আল-মিসলাম - ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ ফুটবলের সংবাদ সংগ্রহ করতে আসা মার্কিন সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে সেখানে আরো এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

কাতারের একটি টিভি চ্যানেল আল কাসের ফটো সাংবাদিক খালিদ আল-মিসলাম হঠাৎই মারা গিয়েছেন। তার মৃত্যুর কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

কাতারি সংবাদমাধ্যম গালফ টাইমস আল-মিসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা লিখেছে, ‘কাতারের সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

Advertisement

আরো পড়ুন>> পুরনো গোলাবারুদ ব্যবহার করছে রাশিয়া, অস্ত্রের মজুত নিয়ে প্রশ্ন

এর আগে গত আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন আকস্মিক মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!