[ খেলা ]
‘একজন নায়ককে হারাল ফুটবল বিশ্ব’
পেলে
সবাইকে হতবাক করে দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি।
ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে পেলের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। পেলেকে নিয়ে এক টুইটবার্তায় লেভা লেখেন, আপনি শান্তিতে ঘুমান, চ্যাম্পিয়ন। স্বর্গে একটি নতুন তারকা আছে এবং একজন নায়ককে হারাল ফুটবল বিশ্ব।
এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।
গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পেলে
লিংক সফলভাবে কপি হয়েছে!