এবার জানা গেল বিপিএলে আর দেখা যাবে না টাইগার এই পেসারকে। চলতি মাসেই তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। যে কারণে এই সিরিজে তাসকিনকে পূর্ণ ফিট হিসেবে পেতেই বিশ্রামে পাঠানো হয়েছে তাকে।
জানা গেছে বিপিএল শেষেই শুরু হবে তাসকিনের মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়া।
.png)
মূলত তাসকিনকে ইংল্যান্ড সিরিজে পেতে কোনো ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ দল। সে কারণেই বিসিবি চিকিৎসক দেবশীষ চৌধুরীর পরামর্শে এই পেসারকে বিশ্রামে পাঠানো হয়েছে। সোমবার ঢাকা ডমিনেটর্স দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন করেননি তাসকিন।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, বিপিএলের শেষ ম্যাচে তাসকিনের খেলা হচ্ছে না। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তার হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়। বিশ্রামেই সেরে উঠবে। কিছুদিন পর থেকে অনুশীলনও শুরু করতে পারবে। ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা হবে না।