তার ছাপ রেখেছিলেন প্রথম ওয়ানডেতেও। ৮ ওভার বল করে ২৬ রান খরচ করে শিকার করেছিলেন ১ উইকেট। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগের দিন রোববার সাগরিকায় সংবাদ সম্মেলনে তাইতো ইংলিশ পেসার মার্ক উড করলেন তাসকিনের প্রশংসা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে মিরপুরের উইকেটে ইংল্যান্ড দলের পেসাররা শেখার চেষ্টা করেছেন তাসকিন আহমেদের থেকে। উড বলেন, 'তাসকিন খুবই চিত্তাকর্ষক। আমি মনে করি সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন।'
.png)
এরপর তিনি বলেন, 'পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে এবং সে দ্রুত বোলিং করেছে, ভালো লেন্থে রেখেছে। আমাদের প্রথম খেলায় সে আমাদের সিমারদের দেখিয়েছিল কোথায় বল করতে হবে।'
ইংল্যান্ড দলের সতীর্থরাও যে তাসকিনে মুগ্ধ হয়েছে সেটা জানাতেও ভোলেননি মার্ক উড। তিনি বলেন, 'আমি, জোফরা এবং ওকস তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে।'
তিনি আরো বলেন, 'শুধু উইকেট নেয়াই নয়, রানটাও আঁটসাঁট করে রেখেছিল সে। ব্যাটাররা বলেছে যে সত্যিই সে দারুণ পারফর্ম করেছে। আমি তার খারাপ করতে দেখতে চাই না, আশা করি সে প্রচুর উইকেট নেবে।'