ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাল বয়সভিত্তিক নারী এএফসি কাপের সংবাদ সম্মেলন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৪, ৬ মার্চ ২০২৩
কাল বয়সভিত্তিক নারী এএফসি কাপের সংবাদ সম্মেলন
ফাইল ছবি

চলতি মাসের ৮ তারিখে ঢাকায় গড়াবে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ- ২০২৪ (এএফসি) অনূর্ধ্ব-২০ এর বাছাইপর্ব। সেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও তুর্কমেনিস্তান।

এ আসরের সবগুলো ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। এই উপলক্ষে আগামীকাল (৭ মার্চ) মতিঝিলের বাফুফে ভবনের সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

সোমবার (৬ মার্চ) সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তিন দেশের অধিনায়ক ও কোচেরা থাকবেন। তারা তাদের ম্যাচ নিয়ে অনুভূতি কথা জানাবেন।

Advertisement

আগামী ১০ মার্চ ম্যাচ দিয়ে এএফসি কাপে ঘরের মাটিতে আসর শুরু করবে বাংলাদেশ দল। সেখানে লাল-সবুজের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

অন্যদিকে আসরে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১২ মার্চ। সেখানে ইরানের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে বাংলাদেশের মাঠে নামার আগেই ৮ মার্চ ইরান ও তুর্কমেনিস্তানের ম্যাচ দিয়ে আসরের বাছাই পর্ব শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!