ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গেইল-ডি ভিলিয়ার্সকে যেভাবে সম্মানিত করলো ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১৮ মার্চ ২০২৩
গেইল-ডি ভিলিয়ার্সকে যেভাবে সম্মানিত করলো ব্যাঙ্গালুরু
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন ক্রিস গেইল ও এ বি ডি ভিলিয়ার্স। এক সঙ্গে অসংখ্য ম্যাচ জিতিয়েছে এ জুটি।  

অবশ্য বহুল প্রত্যাশিত আইপিএল শিরোপা জয়ের স্বাদ এনে দিতে পারেননি তারা। তবে দর্শকদের আনন্দ দেয়ায় কমতি রাখেননি এই দুই মহাতারকা।

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এখন আর আইপিএলে দেখা যায় না গেইল-ভিলিয়ার্সকে। কিন্তু কখনোই তাদের জার্সি আর কাউকে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আরসিবি কর্তৃপক্ষ।

এদিকে ব্যাঙ্গালুরুতে ১৭ নম্বর জার্সি পরে খেলতেন ডি ভিলিয়ার্স। অন্যদিকে ৩৩৩ নম্বর জার্সি পরতেন 'ইউনিভার্সাল বস' খ্যাত ক্রিস গেইল। 

Advertisement

শুক্রবার আরসিবির টুইটার এই দুই মহাতারকার জার্সিকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। 

সে টুইটে আরসিবির পক্ষ থেকে লেখা হয়, ‘আরসিবি লেজেন্ডসদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করার সময় ডি ভিলিয়ার্স ও গেইলের প্রতি ট্রিবিউট হিসেবে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে দেয়া হবে।’  

আগামী ২৬ মার্চ ‘আনবক্স’ নামের একটি অনুষ্ঠানে গেইল ও ডি ভিলিয়ার্সকে হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হবে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আরসিবিতে খেলেছেন ক্রিস গেইল। আর ২০১১ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন ডি ভিলিয়ার্স।    

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!