ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরু-হেরাথরা ছুটির দিনে ভোলাগঞ্জ, স্ত্রীকে নিয়ে রাতারগুলে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২১ মার্চ ২০২৩
হাথুরু-হেরাথরা ছুটির দিনে ভোলাগঞ্জ, স্ত্রীকে নিয়ে রাতারগুলে মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

এমনিতেই দেশের অন্যতম দৃষ্টিনন্দন জায়গাসিলেট। এখানে রাস্তার দু পাশে রয়েছে ছোট ছোট টিলা। এর ওপর চা বাগান। যারা বেড়াতে আসেন, তাদের বেশিরভাগেরই আকর্ষণের জায়গা থাকে ভোলাগঞ্জের সাদা পাথর কিংবা রাতারগুল সোয়াম্প ফরেস্ট।  

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। এরপর মঙ্গলবার সবার জন্য ছিল ছুটি। এমন দিনে অনেকেই বিশ্রামে কাটালেও ঘুরতে গিয়েছিলেন টিম ম্যানেজম্যান্টের বেশ কয়েকজন সদস্য।

টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে ভোলাগঞ্জ ঘুরতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও পেসার হাসান মাহমুদ। স্ত্রীকে নিয়ে এদিন ঘুরতে বের হন পেসার মুস্তাফিজুর রহমানও। চা বাগান ঘুরে তিনি যান রাতারগুলে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার ছবিও দিয়েছেন এ পেসার।

Advertisement

এর বাইরে সাকিব আল হাসান ঢাকায় গেছেন। বাংলাদেশ বিমানের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ নিয়ে আয়ারল্যান্ড সিরিজের মধ্যে দুবার ঢাকায় গেলেন সাকিব। তাকে প্রশ্ন করা হয় কীভাবে সবকিছু সামলান। জবাবে সাকিব বলেন, ‘যে পারে, সে সব পারে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!