ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মরক্কো মিশনে যে একাদশে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ২৫ মার্চ ২০২৩
মরক্কো মিশনে যে একাদশে মাঠে নামবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

কাতারে আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিলের। সেই দুঃসময় কাটিয়ে আবারো মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ইবনে বতুতা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এরই মধ্যে ম্যাচটি নিয়ে নানা হিসাব-নিকাশ কষতে শুরু করেছে ফুটবল বোদ্ধারা। কেননা কাতার বিশ্বকাপ যেভাবে শেষ করেছে মরক্কো তাতে খানিকটা স্নায়ুচাপে থাকবে সেলেসাওরা। তবে নিজেদের সেরাটা দিতে পারলে স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু হবে না।

Advertisement

এদিকে ইনজুরির কারণে এ ম্যাচে খেলবেন না নেইমার জুনিয়র। একই সঙ্গে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ব্রুনো গুইমেরেস ও রাফিনহারাও নেই অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেসের দলে। তাদের অনুপস্থিতিতে এডারসন, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতাদের ওপরই আশ্বাস টিম ম্যানেজমেন্টের।

এছাড়া রক্ষণভাগে ব্রাজিল দলে দেখা যেতে পারে রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, এমারসন রয়্যালকে। রদ্রিগোম, ভিনির পাশাপাশি আক্রমণে থাকতে পারেন অ্যান্টোনি।

নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় মরক্কোর বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার ক্যাসেমিরো। 

গত মাসে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়া সিলভাকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। সেলেসাওদের এর আগেও নেতৃত্ব দিয়েছেন ক্যাসেমিরোর।

মরক্কো ম্যাচে অধিনায়কত্ব করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ক্যাসেমিরো। তিনি বলেন, আমি প্রস্তুত আছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তবে অন্য কেউ অধিনায়ক হলেও কোনো সমস্যা ছিল না। কারণ, দলে একতা রাখতে আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।
 
তিনি আরো বলেন, আনচেলত্তিকে আমি খুব ভালো করে জানি, তাকে খুব শ্রদ্ধাও করি। কিন্তু মনে রাখতে হবে, সে এখনও রিয়াল মাদ্রিদের কোচ। আর অন্তর্বর্তী হলেও এখানে মেনেজেসই এখন আমাদের দায়িত্বে। সে যদি ভালো করে আর অন্য কারো সঙ্গে ফেডারেশনের বনিবনা না হয়, তাহলে তার সুযোগ তো থাকছেই।
 
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডারসন, রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, ক্যাসেমিরো (অধিনায়ক) এমারসন রয়্যাল, সান্তোস, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও লুকাস পাকুয়েতা ও অ্যান্টোনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!