ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তান থেকে বিশ্বমানের নিরাপত্তা পাবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ৯ এপ্রিল ২০২৩
পাকিস্তান থেকে বিশ্বমানের নিরাপত্তা পাবে নিউজিল্যান্ড
ফাইল ছবি

চলতি সপ্তাহে পাকিস্তানে খেলতে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইসলামাবাদ পুলিশ আশ্বাস দিয়েছে, সফরকারী কিউইদের বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে। 

এর আগে জনবল কম থাকা ও রমজানের অন্যান্য কার্যক্রমের কারণে নিউজিল্যান্ডকে নিরাপত্তা দিতে ইসলামাবাদ ‘অস্বীকৃতি’ জানিয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদন  প্রকাশ করেছিল।

পুলিশ বিভাগের সূত্র উল্লেখ করে  জিও নিউজ জানায়, ‘নিরাপত্তা প্রদানের জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের।’ তারা দাবি করে, বিদেশি দলগুলোর নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

Advertisement

পরবর্তীতে এক বিবৃতিতে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তানে নিউজিল্যান্ডের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলামাবাদ পুলিশ বলে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলকে আসন্ন সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ।’

এই সফরে পাঁচ ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৪ এপ্রিল থেকে লাহোরে টি-২০ দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টি-২০ শেষে ২৬ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!