বেশ কয়েকদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদের বস কার্লো আনচেলত্তির নামে। এবার সে গুঞ্জনে বাড়তি রসদ জোগালেন ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভিনিসিয়ুস। এ সময় আনচেলত্তিকে ‘বিশ্বসেরা’ উল্লেখ করে তার অধীনে ব্রাজিলের হয়েও খেলতে চান বলে মন্তব্য করেছেন ভিনি।
.png)
ভিনিসিয়ুস বলেছেন, ‘আনচেলত্তি বিশ্বের সেরা কোচ। আমার কাছে এবং দলের সবার কাছেও সে সেরা।’
এরপরই আনচেলত্তির অধীনে ব্রাজিল দলেও খেলতে চাওয়ার কথা জানান ভিনি, ‘আশা করি তিনি আমাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দুই দলেই অনুশীলন করাবেন।’
আগামীতেও রিয়ালে খেলতে চাওয়ার আশা প্রকাশ করে ভিনি বলেন, ‘আমি সারা জীবন রিয়ালে থাকতে চাইব। এটা পৃথিবীর সেরা ক্লাব। চ্যাম্পিয়নস লিগে খেলা দারুণ ব্যাপার।’
এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন কার্লো আনচেলত্তি নিজেও।