ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফেড কাপের সেমিতে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ১৮ এপ্রিল ২০২৩
ফেড কাপের সেমিতে মোহামেডান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) ভালো অবস্থানে নেই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর মধ্যে ফেডারেশন কাপে সুখবর পেল ঢাকার সাদা-কালোরা।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে  ৪-১ গোলে হারিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান।  

খেলার ২০ মিনিটে ম্যাচে লিড নেয় সাদা-কালোরা। ডান প্রান্ত থেকে দারুণ পাস দেন শাহরিয়ার ইমন। সময়মতো বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইমানুয়েল (১-০)। ৩৪ মিনিটে বা প্রান্তের কর্ণার থেকে মোজাফফারভের শট ঢুকে যায় চট্টলার জালে। অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান (২-০)। 

Advertisement

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই আরও একটি গোল আদায় করে মোহামেডান। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে মোজাফফারভের পাস বক্সের ডান প্রান্তে পেয়ে মেহদী মিঠুর ক্রসে বক্সের ভেতর অধিনায়ক সুলেমান দিয়াবাতে বা পায়ে বল জালে ঠেলে দেন (৩-০)। ৭০ মিনিটে দুর্দান্ত গোল করেন অধিনায়ক। বক্সের একটু সামনে থেকে কোনাকোণি জোরালো শটে বল জালে জড়ান সুলেমান দিয়াবাতে (৪-০)।

ম্যাচের শেষদিকে এসে বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তন করে চট্টগ্রাম আবাহনী। তাতে তাদের খেলার গতিও কিছুটা বেড়ে যায়। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করে চট্টগ্রাম আবাহনী।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!