ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আশরাফুলকে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ২৬ এপ্রিল ২০২৩
আশরাফুলকে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি সৌরভ
ছবি- ডেইলি বাংলাদেশ

স্বীকৃত টি-২০তে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের খেলেয়াড়রা অংশ নেন। সে তালিকায় থাকেন বাংলাদেশিরাও। তবে পারফরম্যান্সের বিচারে বাংলাদেশি ক্রিকেটারদের মূল্যায়িত করা হয় না।

আইপিএলের নিলাম থেকে দল পেলেও ম্যাচের পর ম্যাচ ডাগআউটে বসে থাকতে হয় সাকিব, লিটন ও মুস্তাফিজদের। বিষয়টি নিয়ে নানা সময়ে কথা বলেছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এবার আইপিএল নিয়ে অজানা এক তথ্য ফাঁস করলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সৌরভ গাঙ্গুলির কথা দিয়ে সেটি না রাখার বিষয়টি সামনে আনলেন তিনি। 

Advertisement

২০০৭ সালে শুরু হয় আইপিএল। সেই আসর শুরুর আগে টি-২০ ফরম্যাটে দ্রুততম অর্ধ-শতকের রেকর্ড গড়েন আশরাফুল। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি করেন তিনি। 

সে আসরে আশরাফুলকে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু শেষ পর্যন্ত আশরাফুলকে না নিয়ে সে সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে ভেড়ায় নাইটরা। 

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ২০০৭ সালের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি।

তিনি বলেন, ‘আইপিএল যখন শুরু হয়েছিল তখন আমি দ্রুততম ফিফটি করেছিলাম। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।’

সৌরভ গাঙ্গুলি আশরাফুলকে দলে নেওয়ার ব্যাপারে সাড়া দিলেও শেষ পর্যন্ত দলে নেয় জিম্বাবুয়ের তাইবুকে।

সেই ঘটনা স্মরণ করে আশরাফুল বলেন, ‘সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছিল আমার। দাদা বলছিল তোকে তো ৪-৫টা দল নেবে। আমি বললাম বেশি দাম দরকার নেই আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দাদা আমাকে কল না করে তাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে।’ 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!