নিউ ক্যাসেলের সঙ্গে হারের দুঃস্মৃতি ভুলে যেতে সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টটেনহ্যাম কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টটেনহ্যামের অফিসিয়াল পেইজে একটি বার্তা দিয়েছে ক্লাবটি।
সেইন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে তারা বলেন, ‘একটা দল হিসেবে আপনাদের হতাশা, ক্ষোভ বুঝতে পারছি আমরা। আমাদের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আমরা জানি, এ ধরনের পরিস্থিতিতে মুখের কথা আপনাদের সান্তনার জন্য যথেষ্ট নয়। বিশ্বাস করুন, এমন হার আমাদেরকেও কষ্ট দেয়।’
.png)
তারা আরো জানায়, ‘হোম ও অ্যাওয়ে সব ম্যাচে আমাদের পাশে থাকায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সেইন্ট জেমস পার্কে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের মূল্য ফেরত দিতে চাই আমরা।’
নিউক্যাসলের কাছে এমন বিব্রতকর হারের জন্য ইতোমধ্যে অন্তবর্তীকালীন কোচ ক্রিষ্টিয়ান স্টেল্লিনিকে বরখাস্ত করেছে টটেনহ্যাম। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে রায়ান ম্যাসনকে নিয়োগ দিয়েছে টটেনহ্যাম।
নিউক্যাসলের কাছে হারের ক্ষত নিয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আবারো মাঠে নামছে টটেনহ্যাম। ইংলিশ লিগের ঐ ম্যাচে টটেনহ্যামের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে আবারো সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেছেন টটেনহ্যাম।