বেফাঁস মন্তব্যে ফেঁসে গেছেন বাফুফে সভাপতি। সাংবাদিকদের বাবা-মা নিয়ে তার আপত্তিকর বক্তব্যে ক্ষোভে ফুঁসছে সবাই। প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছে সাংবাদিকদের একাধিক সংগঠন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) তাদের সংগঠনের সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বাফুফে সভাপতিকে।
বুধবার সালাউদ্দিনের মাসিক বিবৃতি প্রকাশ করা হয় ফেসবুক পেজে। দুটি পোস্টের কমেন্ট অপশন বন্ধ রাখা হয়েছে। যে যেভাবে পারছে ক্ষোভ ঝারছে সালাউদ্দিনের ওপর। ধারণা করা হচ্ছে, আপত্তিকর মন্তব্য থেকে সভাপতিকে বাঁচাতে কমেন্ট অপশন বন্ধ করা হয়েছে ফেসবুকে।
.png)
বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন’। এখানে ফেডারেশন তাদের সমস্ত কার্যক্রম এবং খেলা সংশ্লিষ্ট আপডেট দিয়ে থাকে।