সেই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পাননি লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ট্রয়েসের মাঠে ম্যাচটি শুরু হবে। অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার মাশুল গুনছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ জন্য ক্ষমাও চেয়েছিলেন মেসি।
তবে সিদ্ধান্ত বদলায়নি পিএসজি কর্তৃপক্ষ। দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পাওয়ায় তিনি যেমন এই সময়ে ম্যাচ খেলতে পারবেন না, তেমনি অনুশীলনও করতে পারবেন না পিএসজির হয়ে।
.png)
চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি হলেও লিগ ওয়ানে দাপট ধরে রেখেছে মেসি-এমবাপ্পে-নেইমারদের পিএসজি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে, পিএসজির আজকের প্রতিপক্ষ ট্রয়েস রয়েছে তালিকার ১৮ নম্বরে।