বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন উরুগুয়ে ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হোর্হে ক্যাসালেস।
তিনি বলেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সাবেক এই কোচকে নিয়োগ দিয়েছেন তারা। সবকিছুই চূড়ান্ত, শুধু স্বাক্ষরটাই বাকি এখন। আশা করা হচ্ছে, ৬৭ বছর বয়সী এই কোচ এক বা দুদিনের মধ্যেই মন্টেভিডিওতে হাজির হবেন।
.png)
১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফুটবল বিশ্বমঞ্চের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত চিলি জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসাক।
এছাড়াও ক্লাব পর্যায়ে অ্যাস্পানিওল, অ্যাথলেটিক বিলবাও, মার্শেই, লিলে, লিডস ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন এই কোচ।