ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফে থেকে পাওনা বুঝে পেয়েছেন সাবেক কোচ জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১২, ১২ মে ২০২৩
বাফুফে থেকে পাওনা বুঝে পেয়েছেন সাবেক কোচ জেমি ডে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক ইংলিশ কোচ জেমি ডে। তার বিদায় পরটা সুখকর হয়নি। বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে তাকে হঠাৎ সরিয়ে দেয়া হয়। তবে সরিয়ে দিলেও তাকে তার মেয়াদ শেষ হতে সময় লাগে। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রাপ্ত টাকা বুঝিয়ে নিতে জল ঘোলা করতে হয়েছে তাকে।অবশেষে গত মঙ্গলবার জেমি ডে তার পাওনা বুঝে পেয়েছেন। 

জেমি ডে গণমাধ্যমকে বলেন, এই সপ্তাহের মঙ্গলবার বাফুফের কাছে পাওনার প্রায় ৯০ ভাগ অর্থ পেয়েছি। ১০ শতাংশের অল্প কিছু বকেয়া রয়েছে। জেমি ডের পাওনা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় ফিফার অনেক হুমকির মধ্যে ছিল বাফুফে। জেমি ডের অর্থ পরিশোধ না করলে ফিফা বাফুফেকে ডেভলপমেন্ট ফান্ড বন্ধের কথাও বলেছিল। যদিও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ফিফার ফান্ড কখনো স্থগিত হয়নি বলে জানিয়ে এসেছেন। 

জেমি ডে দিন তিনেক আগে তার পাওনা পেয়েছেন। জেমির বকেয়া প্রদানে বিলম্ব হওয়ায় মে মাস থেকে বাফুফের ফিফা ফান্ড স্থগিতের অনুমান সাবেক কোচের, ‘বিষয়টি আমি পুরোপুরি জানি না। আমার আইনজীবী ভালো বলতে পারবে। আমি কিছু মাধ্যমে শুনেছি মে'র প্রথম থেকে ফান্ড স্থগিত।’

Advertisement

৮ মে জেমি তার পাওনার প্রায় পুরোটা বুঝে পেয়েছেন। এরপরও ফিফা ফান্ড স্থগিত হওয়ার কারণ হিসেবে তিনি মনে করেন, ‘এখনো আংশিক কিছু বাকি। পরিপূর্ণ না হওয়ায় হয়তো হতে পারে। আমি বিষয়টি নিশ্চিত নই।’  

জেমি অনিশ্চিত হলেও বাফুফে নিশ্চিত করছে সাম্প্রতিক সময়ে ফান্ড স্থগিতের ব্যাপারে তারা ফিফার কোনো নির্দেশনা পাননি। 

২০২১ সালের সেপ্টেম্বরে মালদ্বীপ সাফের আগে জেমিকে দায়িত্ব থেকে সরিয়ে রাখে বাফুফে। কয়েক মাস পর বাফুফে তাকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!