ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
‘আরচ্যারি ওয়ার্ল্ড কাপ-২০২৩, স্টেজ-২’

দিয়া-রোমান ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ১৪ মে ২০২৩
দিয়া-রোমান ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

ব্যাক্তিগত কারণে এবারের ‘আরচ্যারি ওয়ার্ল্ড কাপ-২০২৩, স্টেজ-২’  খেলবেন না আরচ্যার দিয়া সিদ্দিকী। কয়দিন আগেই দুই বছরের জন্য রোমান সানাকে ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের খেলাধুলা থেকে নিষিদ্ধ করেছিল আরচ্যারি ফেডারেশন। তার সেই শাস্তি শর্তসাপেক্ষে শিথিল করেছে ফেডারেশন। তবে জাতীয় দলের সঙ্গে প্রশিক্ষণের অনুমতি থাকলেও ঘরোয়া ছাড়া কোনো আর্ন্তজাতিক আসর খেলতে পারবেন না তিনি। ফলে তাকে পাওয়া যাচ্ছে না এবারের বিশ্বকাপে।

এই দুই আরচ্যার ছাড়াই আজ রাতে চীনের উদ্দেশ্য দেশ ছাড়বে বাংলাদেশ আরচ্যারি দল। রাত পনে একটার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে সাংহাই করে ঢাকা থেকে ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আগামী মঙ্গলবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত টিম ম্যানেজারস মিটিং, ইকুইপমেন্ট ইন্সপেকশন ও অফিসিয়াল প্র্যাক্টিস অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর ০২টা হতে বিকাল সাড়ে ৪টায় কম্পাউন্ড পুরুষ ও মহিলা কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ০৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারি দল যাচ্ছে এবারের সফরে। 

Advertisement

এবারের আসরে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড নারী একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে অংশগ্রহণ করবেন। 

রিকার্ভ পুরুষ আরচ্যাররে অংশগ্রহণ করবেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। কম্পাউন্ড পুরুষ আরচ্যারে খেলবেন নেওয়াজ আহমেদ রাকিব, মোহাম্মদ আশিকুজ্জামান ও সোহেল রানা। কম্পাউন্ড নারী আরচ্যারে অংশগ্রহণ করবেন বন্যা আক্তার। কোচ হিসাবে আছেন মার্টিন ফ্রেডরিক ও সহকারী কোচ হিসাবে আছেন মোহাম্মদ হাসান। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!