এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে ভালো করেছে বাংলাদেশের দুই আরচ্যার হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী। আসরটির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন তারা। ফাইনালে উঠার সুবাদে একটি রূপার পদকও নিশ্চিত করল হাকিম-দিয়া জুটি।
সোনার পদক পেতে হলে এ জুটিকে কাজাখস্তানের বাধা টপকাতে হবে। পদকের জন্য ফাইনালের লড়াইটি হবে আগামী রোববার (১৯ মার্চ)।
.png)
শুক্রবার (১৭ মার্চ) চাইনিজ তাইপে এশিয়া কাপের আসরের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে (৫-১) সেট পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে ফাইনালের টিকিট কাটল বাংলাদেশ। তবে সেমিফাইনালে আসার পথে কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ৬-২ সেটে হারিয়েছিল হাকিম-দিয়া জুটি। তারপর সেমিফাইনালে আসে তারা।
অন্যদিকে দিনের প্রথম সেমিফাইনালে ফিলিপাইনকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান। এদিকে দুই সেমিফাইনালে হারা দলগুলোকে নিয়ে ব্রোঞ্জের লড়াই অনুষ্ঠিত হয়। সেখানে ফিলিপাইনকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে অস্ট্রেলিয়া।
অন্যদিকে সকালে কম্পাউন্ড মিশ্র ইভেন্টে বাই পেয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে বাংলাদেশের দুই আরচ্যার শ্যামলী রায় ও আশিকুজ্জামান।ি এই জুটি কোয়ার্টারের লড়াইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ১৪৯-১৫২ পয়েন্টে হেরে এ ইভেন্ট থেকে বাদ পড়েছে।