কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের পাশাপাশি ভালো করতে পারেনি রিকার্ভ পুরুষ একক ইভেন্টেও। ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় ইন্দোনেশিয়ার ‘প্রস্ত্যাদি আলভিয়ান্তো বগাসের কাছে ২-৬ সেটে হেরেঝে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।
এবারের আসরে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড নারী একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে অংশগ্রহণ করেছিল। কোনো ইভেন্টেই ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা
.png)
রিকার্ভ পুরুষ আরচ্যারে অংশগ্রহণ করেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। কম্পাউন্ড পুরুষ আরচ্যারে খেলেন নেওয়াজ আহমেদ রাকিব, মোহাম্মদ আশিকুজ্জামান ও সোহেল রানা। কম্পাউন্ড নারী আরচ্যারে অংশগ্রহণ করেন বন্যা আক্তার। কোচ হিসাবে ছিলেন মার্টিন ফ্রেডরিক ও সহকারী কোচ হিসাবে আছেন মোহাম্মদ হাসান। আগামী সোমবার দেশে ফিরবে বাংলাদেশ আরচ্যারি দল।