ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলায় ফিরলেন ‍দিয়া, অপেক্ষায় রোমান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৬, ৫ জুন ২০২৩
খেলায় ফিরলেন ‍দিয়া, অপেক্ষায় রোমান
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আরচ্যারি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩। সেখানে এ অংশগ্রহণ করতে রোববার দেশে ছেড়েছিল আরচ্যারি বাংলাদেশ দল। আজ সেখানে পৌছে। এবারের এশিয়া কাপে রিকার্ভ এবং কম্পাউন্ড বিভাগে খেলবে বাংলাদেশ দল।

এবারের আসরে ফিরেছেন দিয়া সিদ্দিকী। তবে নিষেধাজ্ঞার কারণে এখনও আন্তর্জাতিক আসরে ফিরতে পারছেন না রোমান সানা। দেশের অন্যতম সেরা আরচ্যার রোমান সানা। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। জাতীয় পর্যায়ের খেলায় ফিরলেও আন্তর্জাতিক খেলায় ফিরতে পারেননি রোমান। অলিম্পিকে খেলার প্রস্তুতির জন্য রোমানের  দ্রুতই আন্তর্জাতিক খেলায় প্রয়োজন বলে মনে করেন সকলেই।  

দেশের আরেক অলিম্পিয়ান আর্চার দিয়া সিদ্দিকী ফর্মহীনতার কারণে শেষ টুর্নামেন্টে দলের বাইরে ছিলেন। এবার আরচ্যারি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩ এ দলে ফিরেছেন তিনি।

Advertisement

রিকার্ভ পুরুষ দলে রয়েছেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম,  রামকৃষ্ণ সাহা। রিকার্ভ মহিলা দলে রয়েছেন দিয়া সিদ্দিকী, জ্যোতি রানী, সীমা আক্তার শিমু।

কম্পাউন্ড পুরুষ দলে রয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব,  মো. সোহেল রানা। কম্পাউন্ড নারী দলে রয়েছেন বন্যা আক্তার, শ্যামলী রায়,  পুস্পিতা জামান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!