ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন রেকর্ডের চূড়ায় স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ৮ জুন ২০২৩
নতুন রেকর্ডের চূড়ায় স্মিথ
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বল হাতে। এরপর দলে নিয়মিত সুযোগ হলেও বোলিংয়ে কারিশমা দেখাতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে কঠোর অনুশীলন করে ক্ষুরধার ব্যাটিংয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বলছি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের কথা।

বৃহস্পতিবার ওভালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। এর মধ্য দিয়ে স্বদেশি ম্যাথু হেইডেন ও উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলকে ছাড়িয়ে গেছেন এ ডানহাতি ব্যাটার।

হেইডেন ও চন্দরপলের ক্যারিয়ারে টেস্ট সেঞ্চুরির সংখ্যা ছিল ৩০টি করে। এদের মধ্যে চন্দরপল ১৬৪টি ও হেইডেন ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। কিন্তু স্মিথ ক্যারিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচেই তাদেরকে ছাড়িয়ে গেলেন। একই সঙ্গে তিনি স্টিভ ওয়াহর ৩২ টেস্ট সেঞ্চুরিকে ছোঁয়ার পথে রয়েছেন।

Advertisement

এই ফরম্যাটে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর মাত্র ১১ জনের। ৫১ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকার। ‘ফেব ফোরের’ মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি অবশ্য স্মিথের।

ওভালে ফাইনালের প্রথম দিন স্মিথ অর্ধশতক পূর্ণ করেছিলেন ১৪৪ বলে। আজ স্মিথ সেঞ্চুরি করেছেন ২২৯ বলে। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২৬৮ বলে ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফিরে যান।

প্রথম দিনের ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া দল ৪৬৯ রানে অলআউট হয়ে গেছে। দলের পক্ষে সর্বোচ্চ ট্রাভিস হেড ১৬৩ রান করেন।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ একাই ৪ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর ২টি করে উইকেট পান। একটি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!