চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে ভিনিসিয়ুস!
চলতি মৌসুমে লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে বর্ণবাদের শিকার হয়েছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। যা নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছিল তার ক্লাব রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল। ওই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে শাস্তিও দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এছাড়া তার এমন ঘটনরার পর কয়েকটি ম্যাচও খেলেছিল ব্রাজিল। তার এমন ঘটনার প্রতিবাদ ফুটে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও।
শনিবার দিবাগত রাতে ইতিলিয়ান ক্লাব ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। সেই মঞ্চে ম্যাচ গড়ার আগে কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী গান পরিবেশন করেন। এর মধ্যে একজন ব্রাজিলিয়ান পপ সুপারস্টার আনিত্তা গায়ে ছিল ‘ভিনিসিয়ুস জুনিয়র’ লেখা একটি জার্সি।
এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। আনিত্তার তার পক্ষে এমন অবস্থানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই পপ শিল্পীর দুটি ছবি শেয়ার দিয়ে টুইটারে ভিনিসিয়ুস লেখেন, ‘তোমাকে ভালোবাসি, আনিত্তা।’ এর আগেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, সেই সময় আনিত্তা ভিনিসিয়ুসকে ‘ব্স্টে ফ্রেন্ড’ বলে উল্লেখ করেন।
.png)
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছিল টুর্নামেন্টটি সর্বোচ্চ সফল দল রিয়াল মাদ্রিদ। এরপর তারা আগামী মৌসুমের জন্য দল গোছাতে শুরু করেছে।