[ খেলা ]
বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়
ছবি: সংগৃহীত
মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হয়েছে সোশ্যাল সেন্টারে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৩। সেখানে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মালদ্বীপকে ৪২-৫২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয় তুলে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম কোয়ার্টারে বাংলাদেশ দল ভালো খেললেও, দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে স্বাগতিকদের চাপের মুখে দিশেহারা হয় লাল সবুজের দেশ। কিন্তু তখনো ২ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রেখে আরও ৯টি পয়েন্ট যোগ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২-৫২ পয়েন্টে মালদ্বীপকে হারিয়ে জয় ছিনিয়ে আনে মিথুনের দল।
সাফের অন্তর্ভুক্ত এশিয়ার পাঁচটি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে এবারের আসর।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আজকের খেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!