ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যে কারণে ফিফা থেকে চিঠি পেল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১২, ২৩ জুন ২০২৩
যে কারণে ফিফা থেকে চিঠি পেল বসুন্ধরা কিংস
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্লাব ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ক্লাব ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে এনেছে দলটি। এবারের লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। দেশের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে এমন কীর্তি গড়ায় দলটিকে শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা থেকে চিঠি আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)’র কাছে। সেখান থেকে বসুন্ধরা কিংসকে চিঠি হস্তান্তর করা হয়। চিঠিতে ফিফার সভাপতি বলেন, ‘২০২২-২৩ মৌসুমে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো দলের কঠোর পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠা না থাকলে এই শিরোপা অর্জন সম্ভব হতো না এবং সবাই এনিয়ে গর্ব করতে পারে। এই অসাধারণ অর্জনের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন জানাবেন।’

চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ১৮ ম্যাচে ১৬ জয়ে ১ ড্র ও ১ হারে ৪৯ পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে দলটি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!