জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের। এমন দিনে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০৮ রান। জিততে হলে এ রান টপকাতে হবে আফগানিস্তান ‘এ’ দলকে।
মঙ্গলবার (১৮ জুলাই) কলম্বোর পিসারা ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শুরুতে ওপেনার তানজীদ হাসান তামিম ও নাঈম শেখকে হারায় বাংলাদেশ। দলীয় ২৫ রানে আউট হন তানজীদ। তিনি করেন ৯ বলে ৯ রান।
এরপর ওপেনার নাঈম শেখও ব্যক্তিগত ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। দুই অংকের সংখ্যা পার করতে পারেননি অধিনায়ক সাইফ। ব্যক্তিগত ৪ রান করেন তিনি। এরপর বাংলাদেশের হাল ধরেন ব্যাটার জাকির হোসেন ও মাহমুদুল হাসান জয়। দুইজনে টেনে তোলার চেষ্টা করে বাংলাদেশকে। দুইজন মিলে গড়েন ১১৭ রানের জুটি। এরপর দলীয় ১৫১ রানের মাথায় আফগানিস্তানের বোলার নাবিউলের বলে আকবারির হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পধে হাটা দেন জাকির হোসেন। তিনি করেন ৭২ বলে ৬২ রান।
.png)
ছয় নম্বরে সৌম্য নেমে বাংলাদেশকে বড় সংগ্রহ করতে জয়কে সঙ্গ দেন। তাতেই ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়িয়েছিল ২৩০ রান। ৪০তম ওভারে ইব্রাহিমের বলে আউট হন সৌম্য। দুই রানের কারণে অর্ধশতক মিস করেন তিনি। সৌম্য করেন ৪২ বলে ৪৮ রান। তারকিছুক্ষণ পর সেঞ্চুরিয়ান জয় সাজঘরে ফিরেছেন মোহাম্মদ সালিমের শিকার হয়ে। এরপর মাহাদী ৩৬ ও রাকিবুল ১৫ রান করলে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান।
আফগানিস্তানের হয়ে একাই চার উইকেট নেন মোহাম্মদ সেলিম। আর একটি করে উইকেট নেন মোহাম্মদ ইব্রাহিম, জিয়াউর রহমান, নাভিদ।