[ খেলা ]
নির্বাচকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন পাপন
ফাইল ফটো
আসন্ন এশিয়া কাপের দল গঠন ইস্যুতে নির্বাচকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বেক্সিমকোর ধানমন্ডির অফিসে এই মুহূর্তে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিসিবি সভপতির সঙ্গে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক ছাড়াও কমিটির অন্য দুই সদস্য হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাকও অংশ নিয়েছেন এ সভায়।
আজ দুপুর তিনটা নাগাদ বেক্সিমকোর অফিসে যান তিন নির্বাচক। তবে এ সভায় বিসিবির অন্য কোনো কর্মকর্তা কিংবা বোর্ড পরিচালক উপস্থিত আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
.png)
এশিয়া কাপের বাকি এক মাসেরও কম সময়। তাই নিজেদের প্রস্তুত করতে মনযোগী দলগুলো। এর ব্যাতিক্রম নয় বাংলাদেশও। কিন্তু এ আসরের জন্য এখনও স্কোয়াড চূড়ান্ত করতে পারেনি। স্কোয়াড নির্বাচন ছাড়াও দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর খেলা নিয়েও দ্বিধায় আছে বোর্ড। তাই এ সমস্যা সমাধানে আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেন পাপন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাজমুল হাসান পাপন
লিংক সফলভাবে কপি হয়েছে!