বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ৬৫৮ স্কোর করে ৩১তম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪৪ স্কোর করে ৭৫তম এবং মো: সাগর ইসলাম ৬২৮ স্কোর করে ১১৩তম স্থান লাভ করেছেন। এদিকে রিকার্ভ মহিলা বিভাগে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৩তম স্থান লাভ করেন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মো: সাগর ইসলাম) ১৯৩০ স্কোর করে ২৫তম এবং রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে (রামকৃষ্ণ সাহা ও দিয়া সিদ্দিকী) ১২৭৬ স্কোর করে ২৭তম স্থান পেয়েছে বাংলাদেশ।
.png)
নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১০৪ জন আরচ্যার নিয়ে এলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।