ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগামী মৌসুমে টটেনহ্যামে থাকবেন হ্যারি কেন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ৬ আগস্ট ২০২৩
আগামী মৌসুমে টটেনহ্যামে থাকবেন হ্যারি কেন!
ছবি: সংগৃহীত

এই মৌসুম আপাতত কোথাও পাড়ি দেয়া হচ্ছে না টটেনহ্যামে কাটাতে হচ্ছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে। স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বায়ার্ন মিউনিখের বেঁধে দেয়া সময়ের মধ্যে একটি চুক্তিতে আসতে রাজি না হওয়ায় এমনটি ঘটতে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

আগামী জুনে এ সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে স্পার্সদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। গত কয়েক সপ্তাহ ধরে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার জন্য জোর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় মিউনিখ জায়ান্টরা এরই তার সঙ্গে চুক্তির শেষ সময় নির্ধারণ করে দিয়েছিল শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু  টটেনহ্যাম তা অগ্রাহ্য করেছে বলে ধারনা করা হচ্ছে।

দ্য ডেইলি মেইলের খবর অনুযায়ী এ গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যামেই কাটাতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই তারকা। ফলে পরের জুনে বিনা ট্রান্সফার ফিতেই স্পার্স ছাড়বেন তিনি। 

Advertisement

ওই খবরে গত শুক্রবার বায়ার্ন ৮৬ মিলিয়ন পাউন্ডের চূর্ড়ান্ত প্রস্তাবনা টটেনহ্যামের কাছে দিয়েছিল বার্য়ান। তবে স্পার্সরা পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে শুরু থেকে প্রস্তাবিত ১০০ মিলিয়ন পাউন্ডের কমে তারা কোনভাবেই কেনকে ছাড়বেন না। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: টটেনহ্যাম
লিংক সফলভাবে কপি হয়েছে!