ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাবেক ক্লাবেই ফিরলেন রামোস 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৩
সাবেক ক্লাবেই ফিরলেন রামোস 
ছবি: সংগৃহীত

সার্জিও রামোস, নামটা শুনেননি এমন ফুটবল সমর্থন খুঁজে পাওয়া কঠিন। যার নামের সঙ্গে জড়িয়ে আছে রিয়াল মাদ্রিদের নাম। ক্যারিয়ায়ের সিংহভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন। শেষ পর্যন্ত আবার সেই লিগে৷ তবে এবার রিয়ালে না সেভিয়ার জার্সিতে দেখা যাবে তাকে। 

রিয়াল ছেড়ে পিএসজিতে যাওয়ার পর সুবিধা করতে পারেননি রামোস। চোটের কবলে পড়ে প্যারিস অধ্যায়ের শুরুর দিকটা মাটি হয়ে যায়। এরপর ফিরলেও বেশিদিন থাকা হয়নি। তার সঙ্গে চুক্তিের মেয়াদও বাড়ায়নি পিএসজি। হয়ে যান ফ্রি এজেন্ট। এই সুযোগ কাজে লাগাতে চায় বিশ্বের একাধিক ক্লাব। সৌদি থেকে যেমন প্রস্তাব আসে, আমেরিকার মেজর লিগ থেকেও প্রস্তাব পান। এমনকি আফ্রিকার লিগ থেকেও প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কোনোটাই পছন্দ হয়নি রামোসের। শেষ পর্যন্ত নিজের সাবেক ক্লাব সেভিয়াকে বেছে নেন।

গত কয়েকদিন ধরেই গুঞ্জনটা ডালপালা মেলে। সোমবার চুক্তি সই করতে সেভিয়াতে পা রাখেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ক্লাবটি রামোসের সঙ্গে তাদের চুক্তির বিষয়টি সামনে আনবে। এই প্রতিবেদন লেখা অবধি চুক্তি হয়নি দুই পক্ষের৷ তবে ২০২৩-২৪ মৌসুমে আবার যে লা লিগায় দেখা যাবে সেটা নিশ্চিত৷ এবার নিজের আরেক সাবেক ক্লাব রিয়ালের মুখোমুখি হতে হবে রামোসকে। 

Advertisement

২০০৪-২০০৫ পর্যন্ত এই সেভিয়ায় ছিলেন রামোস।  এরপর রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬৯ ম্যাচে অংশ নেন। জিতেন প্রায় সব শিরোপা। ক্লাব ক্যারিয়ারের মতো তার আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ও বর্ণিল। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন এই তারকা ডিফেন্ডার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!