ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২৩
এবার মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সিরিজের পর আর জাতীয় দলে দেখা যায়নি অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে এশিয়া কাপের স্কোয়াডেও তিনি নেই। প্রথমে বিশ্রামের কথা বলা হলেও পরবর্তীতে জানানো হয় তাকে বিবেচনায় না নেওয়ার কথা। 

সর্বশেষ এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াড থেকেও বাদ পড়েন রিয়াদ। অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপে। রিয়াদ বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে রিয়াদ-মোসাদ্দেক হোসেনরা নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন,  ‘ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়। আমি জানি খেলবে।’

Advertisement

এদিকে, এশিয়া কাপের দল থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে বলে আগে থেকেই আভাস দিয়েছিল বিসিবি। এবার সুর পাল্টালেন বিসিবি সভাপতি।

তিনি বলেন ‘এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’

উল্লেখ্য, বিশ্বকাপের আগে ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে সাকিব বাহিনী। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!