ওমান থেকে বিকেলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১০ সদস্যের দলটি পৌঁছালে তাদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।
ওমানের সালালাহ শহরে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ ৭ ম্যাচে ৩টি জয় এবং ৪টিতে হেরেছে জাতীয় হকি দল। দলের হয়ে সর্বোচ্চ ১১টি গোল করেছেন শাওন ও আবেদ। আসরে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন অধিনায়ক অসীম গোপ। আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
.png)
বাংলাদেশ দল
ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।
কোচ : মো. জাহিদ হোসেন।
দল: অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উদ্দিন।