দারুণ নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছিলেন তানজিম সাকিব। কিন্তু সব ছাপিয়ে ২০ বছর বয়সী তরুণ এই পেসারের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। যার ফলে চারদিকে শুরু হয় বিতর্ক।
এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে আলোচনা-সমালোচনা। যা নিয়ে সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব।’
.png)
এরপর মঙ্গলবার এ বিষয়ে জালাল ইউনুস সানান, সাকিব তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। নিজেকে নারীবিদ্বেষী না বলে দাবি করেছেন এ পেসার। একইসঙ্গে কাউকে আঘাত করার জন্য ফেসবুকে পোস্ট করেননি বলেও জানান তিনি।
এ বিষয়ে বিসিবির কাছে দুঃখ প্রকাশ করে সাকিব বলেছেন, ‘আমি মোটেও নারীবিদ্বেষী না। কাউকে আঘাত করার জন্য ফেসবুকে পোস্ট করিনি। এতে কেউ কষ্ট পেলে দুঃখিত।’