সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ণবাদের বিরুদ্ধে হাঁটু গেড়ে না বসার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডি কক।
বিবিসির পডকাস্টে ডি তিনি বলেন, ‘আমাদের পছন্দ ছিল। যখন ব্ল্যাক ম্যাটারস সামনে এল, তখন দলের সবাই মিলে আলোচনা করেছিলাম। দল হিসেবে আমরা ভেবেছিলাম, সবাই এ সম্পর্কে নিজস্ব মতামত রাখতে পারি।’
.png)
ডি কক আরো বলেন, ‘আমরা কয়েকজন সিদ্ধান্ত নিয়েছিলাম হাঁটু গেড়ে না বসার। তবে আমরা সেই লোকদের সমর্থন করতাম, কারণ আমরা তাদের বিষয়টা জানি।’
এর পরেই শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপের বিষয়টি জানান ডি কক। তিনি বলেন, ‘আমরা শীর্ষপর্যায় থেকে নির্দেশনা পেয়েছিলাম। এটি পুরোটাই সাজানো ছিল। খেলার দিন সকালে আমাদের বলেছিল। তারা কীভাবে দলের সংস্কৃতিতে হস্তক্ষেপ করছে, যখন প্রতিবাদের চেয়ে বড় বিষয় নিয়ে চিন্তিত হওয়া উচিত ছিল তাদের। এটি ঠিক ছিল না।’
টেস্ট ক্রিকেটকে ২০২১ সালে বিদায় বলেছেন ডি কক। সামনে ওয়ানডে সংস্করণ থেকেও অবসর নেবেন। সীমিত ওভারের সংস্করণটি থেকে ব্যাট-প্যাড তুলে রাখবেন ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষেই।