ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

শেষ ম্যাচে মিরাজকে নিয়েও শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩
শেষ ম্যাচে মিরাজকে নিয়েও শঙ্কা
মেহেদী মিরাজ

মঙ্গলবার সিরিজ ড্র করার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। মূলত লিটন দাসের বিশ্রামের কারণেই অধিনায়কত্ব পেয়েছেন তিনি।

এদিকে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে কিউইদের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তাসকিন আহমেদ। তার জায়গায় দলে ফেরানো হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

কিউইদের বিপক্ষে টাইগার স্কোয়াডে নতুন করে যোগ করা হয়েছে আফিফ হোসেনকেও। তিনি ফিরেছেন মেহেদী হাসান মিরাজের চোটের কারণে। 

জানা গেছে, মিরাজের পায়ে কিছুটা অস্বস্তি আছে। মূলত তার বিকল্প হিসেবেই আফিফকে দলে রাখা হয়েছে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও আফিফ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!