ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম ইস্যুতে মুখ খুললেন সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৩
তামিম ইস্যুতে মুখ খুললেন সুজন
ফাইল ফটো

ফিটনেস ইস্যুতে আসন্ন বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। মঙ্গলবার রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। যেখানে একটাই ইস্যু তামিম।

তামিম ইস্যুতে এরই মধ্যে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি বলেন, ‘তামিম নিজেই দলে থাকতে চায়নি।’

তামিমের পিঠের চোট অনেক পুরোনো। এজন্য এশিয়া কাপও মিস করেছেন তিনি। তবে বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে আস্থার প্রতিদানও দেন এ বাঁ-হাতি ব্যাটার। সেদিনই ম্যাচ শেষে তামিম বলেন, ‘তার কোমরে এখনো অস্বস্তি আছে। যেকথা টিম ম্যানেজমেন্টকে জানাবেন তিনি।’

Advertisement

এবার তামিম ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশের আরেক সাবেক দলপতি খালেদ মাহমুদ সুজন। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তামিমের সঙ্গে কথা হয়নি। তার সঙ্গে ড্রাফটের দিনই (বিপিএলের ড্রাফট হয়েছিল রোববার) কথা হয়েছিল; বলছিল যে ওর ইনজুরিটা আছে ব্যথা করছে ব্যাক পেইন আছে; সুজন ভাই আমাকে ম্যানেজ করেই খেলতে হবে যদি আমি খেলতে চাই।’

সুজন আরো বলেন, ‘পরবর্তী পরিচর্যাটা কী- তো ও বলল, আরেকটা ইনজেকশন দেওয়ার সুযোগ থাকতে পারে হয়তোবা। কিন্তু আমার আসলে এইভাবেই যাবে। ভালো কিছু হবে না। এইভাবে আমাকে ম্যানেজ করে... নিয়মিত অনেক ব্যথা হয়। এটাই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!